রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চকবাজারে এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দমকল বাহিনীটি জানিয়েছে, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এসকে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ