রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

'জ্বালানী তেলের মূল্য ও বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর নতুন করে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে অবিলম্বে জ্বালানী তেলের বর্ধিত মূল্য এবং বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে অন্যায়ভাবে বাস ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন ত্রাহি অবস্থা এ সময় জ্বালানী তেল-গ্যাস এবং বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধি করে জনগণের উপর জুলুম করা হয়েছে।

নেতৃদ্বয় বলেন, গতকাল (রোববার) পরিবহন মালিকদের সাথে বৈঠকে সরকার নতুন করে বাস ভাড়া ২৭% ও লঞ্চ ভাড়া ৩৫% বৃদ্ধির ঘোষণা দেয়। এতে সারাদেশে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে এবং মহানগরীতে বিভিন্ন রুটের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। এক লাফে ২৭% ও ৩৫% ভাড়া বৃদ্ধি কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। এতে প্রান্তিক জনগণকেই বেশি ভোগান্তির শিকার হতে হবে। সরকার এমন এক সময়ে জ্বালানী তেল ও বাসভাড়া বৃদ্ধির ঘোষণা দিলো যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে জ্বলছে আগুন। ভুল সময়ে সরকারের এই উচ্চাবিলাসী সিদ্ধান্ত সকলকেই দগ্ধ করবে।

খেলাফত মজলিসের নেতৃদ্বয় অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য ও বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ