সাইফুল্লাহ সুবহান।।
জলিল সাহেব একমনে কাজ করছিলেন। ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠলো। ফোনটা হাতে নিতেই বিরক্তির ভাঁজ পড়ল কপালে। বউয়ের ফোন। ঘণ্টাখানেক আগেও তো বাসায়ই ছিলেন তিনি। ঘুম থেকে উঠে অব্দি বউয়ের মধুঝড়া(!) বাণী শুনেছেন। এমন কী কথা বাকী রয়ে গেছে, এখন আবার ফোন করতে হচ্ছে!
অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলেন। বউয়ের ফোন! রিসিভ না করে কী উপায়!
উপায় নিরুপায়ের ধার অবশ্য জলিল সাহেব ধারেন না । তিনি সাহসী পুরুষ। বিশাল দশাসই শরীর। বহুদূর থেকে চোখে পড়ার মতো বিরাট ভুড়ি!বিকট নাক চোখওয়ালা ভীষণ সুন্দর(!) চেহারা! বউকে ভয় তিনি করেন না। তবে খুব সমীহ করে চলেন। নিন্দুকেরা বলে এ চাকরিখান নাকি তার শ্বশুর মশাইয়ের দয়ার দান! যার দানে অন্ন জোটে তার কন্যাকে সমীহ করে চলতে হয় বৈকি!
কপালে থেকে বিরক্তির ভাঁজ মুছে আকর্ণ বিস্তৃত হাঁসি দিয়ে শুরু করলেন কথা। ফোনের ও প্রান্তে থাকা মানষিটিকে সম্বোধন করলেন 'ময়নার মা' বলে। এই সল্প সময়ের বিচ্ছেদে শোকাতুর হয়ে ফোন করার কারণ জানতে আগ্রহী ছাত্রের মতো মিনতি ভরা কণ্ঠে প্রশ্ন করলেন। ও প্রান্ত থেকে হয়ত কোন গুরতর উত্তর এলো। আকর্ণ বিস্তৃত হাঁসি ছোট হতে হতে প্রায় মিলিয়ে গেলো। কপাল কুঞ্চিত হতে হতে আগের মতো ভাঁজ পড়া হয়ে গেলো। গোটা চেহারায় ভয় ও বিরক্তির ছাপ সুস্পষ্ট। মিনমিনে গলায় বললেন, ''ছুটি কাটিয়ে এসেছি সপ্তাহ পার হয়নি। এখন আবার কী করে ছুটি চাই!" এরপর ও প্রান্ত থেকে হয়ত কোন গরম উত্তপ্ত কথা হয়ে থাকবে। এসি রুমে বসেও জলিল সাহেবের ভাঁজ পড়া কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো এবং তিনি অঝোরে ঘামতে লাগলেন।
ফোন কেটে গেল। মানে ও প্রান্তের মহিয়সি ফোন কেটে দিলেন। ভয় ভাবনা আর বিরক্তি মিশ্রিত আজব চেহারা নিয়ে জলিল সাহেব কান থেকে ফোনটা নামিয়ে আনলেন। সযত্নে পকেটে রাখলেন। পুরা খাট্টা হওয়া মেজাজে সামনে পড়ে থাকা কাজের দিকে চোখ ফেরালেন। না, এখন আর এ কাজ করার সময় নেই। মনে মনে ছুটির একটা ব্যবস্থা করার তাগাদা অনুভব করলেন!
মিসেস জলিলের বড় ভাই তথা জলিল সাহেবের বড় শ্যালকের শাশুড়ির জন্মদিন। তারা থাকেন উত্তরবঙ্গে। সেখানকার হোমরাচোমরা। আগামী পরশু আয়োজন। আজ সকালে জলিল সাহেব বেরিয়ে পড়লে মিসেস জলিলের কাছে পৌঁছে নিমন্ত্রণটা। নতুন কটুম বাড়ির নিমন্ত্রণ, না গেলে ছোটলোক ভাববে না! যে করেই হোক যেতেই হবে!
জলিল সাহেব পিয়নকে ডেকে বড় সাহেবের রুমে পাঠালেন। স্যার এসেছেন কিনা খোঁজ নিয়ে জানাতে বললেন দ্রুত।
বড় সাহেব মানে বস। জলিল সাহেব তার অধীন কর্মকর্তা (কর্মচারী!)। গত কয়েকদিন বড় সাহেব অফিসে আসেননি। হাসপাতালে ছিলেন। হয়েছে কি, সপ্তাহ তিনেক আগে একদিন রাতের বেলা কী মনে করে একটা ধারি ইঁদুর বড় সাহেবের পা কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে মানে কামড়ে দিয়েছে। কাঠ বা কাগজের মতো কুটিকুটি করেনি। তবে বেশ একটু জখম হয়েছে। যে জখম তা নিয়ে প্রথম দিনই অফিস করা যায় না। একদু'দিন চিকিৎসা ও বিশ্রামে কাটানো যায়। দুএকদিন