রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টিকা পেয়েছেন আট কোটির বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসের টিকাদানে গতি এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) এক দিনে ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ছয় হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৪১ হাজার ১৪৫ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে চার কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন। সবমিলিয়ে দেশে আট কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকার প্রয়োগ চলছে। তবে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের।

মঙ্গলবার পর্যন্ত টিকার নিবন্ধন করেছেন ছয় কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। তাদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। সরকার ডিসেম্বর মাসের মধ্যে দেশের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ