বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইউপি নির্বাচনের নামে খুনোখুনি চলছে: জাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে, তামাশার নির্বাচন চলছে দেশে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিচ্ছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।’

জি এম কাদের আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সব চেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জি এম এসব কথা বলেন। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ আজ থেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান মেডিকেল টেকনোলজিস্টদের যৌক্তিক দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান আরও বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয়ই দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। যারা দুর্নীতি করে সমাজে তারাই বুক ফুলিয়ে চলে। আর যারা দুর্নীতি করে না তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিলো ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশে এখন কোটি কোটি বেকার কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে।

মো. ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে এবং প্রিয়াংকা সুকমলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব মো. জসীম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতা সাজ্জাদ, জান্নাত, আব্দুর রহিম রোমান, আশরাফুল আলম।

আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সম্পাদকমণ্ডলীর সদস্য মমতাজ উদ্দীন, এম এ রাজ্জাক, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমণ্ডলী সমরেশ মণ্ডল মানিক, ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ