রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পর্যটনশিল্প বিকাশের অপার সুযোগ রয়েছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে পর্যটনশিল্প বিকাশের অপার সুযোগ রয়েছে। তাই ভবিষ্যতে আমাদের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে পর্যটন এবং কৃষিখাতকে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার শেষ দিনে কক্সবাজারের একটি হোটেলে ‘কোভিডোত্তর নিউনর্মাল বাস্তবতা: পর্যটন বিকাশে নিরাপত্তা অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমাদের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ রয়েছে, প্রাকৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন পশ্চিমা অর্থনীতিবিদেরা বলেছিলেন, এ দেশ টিকবে না। পশ্চিমা অর্থনীতিবিদদের এমন ধারণা ভুল প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব সেক্টরে উন্নতি লাভ করেছে। বাংলাদেশের মানুষের সক্ষমতা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর ভিশনারি লিডারশিপ। ফলে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ যেন পর্যটকদের দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ট্যুরিস্ট পুলিশ আট বছর ধরে পর্যটকদের আন্তর্জাতিক মানের নিরাপত্তা প্রদান এবং পর্যটন খাতের বিকাশ সাধনে নিরলস কাজ করে যাচ্ছে। টুরিস্ট পুলিশ গঠনের পর থেকে পর্যটকেরা নিরাপদে দেশের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করতে পারছেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু ভাবতেন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও আত্মমর্যাদাশীল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ রেখে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ নভেম্বর থেকে কক্সবাজারে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

-এএ