রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) বলেছেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

সচিবালয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

‘দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়। আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।

ওবায়দুল কাদের আরও বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে এমনটা মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।

বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ঠ ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।

বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে চায় না, এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত এমন মনে করে ওবায়দুল কাদের বলেন, তারা গণতন্ত্রের কথা বলে অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। মুক্ত চিন্তা মানেতো গুজব-অপপ্রচার চালানো নয়। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?

ওবায়দুল কাদের বলেন, আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি কখন কি বলছে, কেন বলছে, তা তারা নিজেরাই জানে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ