রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে ৩০৯টি অনিবন্ধিত মোবাইলফোন জব্দ, গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবীর একটি শপিংমলে অভিযান চালিয়ে ৩০৯টি অবৈধ মোবাইলফোনসহ চোরাকারবারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (১০ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অভিযান চলাকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ায়ের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করে ৩০৯টি মোবাইল ফোনকে অনিবন্ধিত ঘোষণা করে এবং তাদের সহায়তায় র‌্যাব মোবাইলফোনগুলো জব্দ করে।

জব্দকৃত মোবাইলের মধ্যে রয়েছে- ভিভো ব্র্যান্ডের-৩৮ টি, অপ্পো ব্র্যান্ডের-৬৩ টি, স্যামসাং ব্র্যান্ডের- ৯টি, রেডমি ব্র্যান্ডের-৩৬ টি, সনি এক্সপ্রিয়া ব্র্যান্ডের- ২টি, আইফোন-৩৭ টি, এইচটিসি ব্র্যান্ডের- ৪টি, সিম্ফনি ব্র্যান্ডের- একটি, এলজি ব্র্যান্ডের- ৩টি, নোকিয়া ব্র্যান্ডের- ২টি, রিয়েলমি ব্র্যান্ডের- ৭টি, পকো ব্র্যান্ডের- একটি, নর্জো ব্র্যান্ডের- একটিসহ মোট ৩০৯টি অনিবন্ধিত মোবাইলফোন।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মাহমুদুল হাসান মাসুদ (২৮), রাজধানীর মো. জিসান (২৫), মো. রায়হান (২৩), মো. রকি (১৯), মো. হাসিবুল ইসলাম (২১), রাঙ্গামাটির মো. রাসেল (২৮) এবং চাঁদপুর জেলার বিপ্লব হোসেন (৩২)।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইলফোনগুলো দেশে নিয়ে আসেন এবং সরকারের নির্ধারিত ট্যাক্স ফাঁকি দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা জনসাধারণের কাছে বিক্রি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ