রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন এডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তাকে অতিরিক্ত মহাপরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

এদিনই অবসরে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ২০১৮ সালে তিনি এই পদে যোগ দেন।

দশম বিসিএসের এই কর্মকর্তা এর আগে ঢাকা মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।

মুগদা মেডিকেল কলেজে যোগ দেওয়ার আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন আহমেদুল কবীর। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

১৯৯৯ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু তার। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে আবাসিক চিকিৎসকের দায়িত্ব পান। ২০০৮ সালে সহকারী অধ্যাপক ও ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব এই মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক।

-এএ