রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টিকটক তারকা বানানোর ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুকে কিশোরী-তরুণীদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব; এরপর তাদের টিকটক তারকা বানানোর প্রলোভন দেখানো হত। শেষে তাদের অপরহরণ করে গোপন আস্তানায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করা হত। সেইসঙ্গে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করা হত। এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।

উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী এক কিশোরীকেও। তাকে ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

গ্রেপ্তার দু’জন হলেন, মূল অভিযুক্ত দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। বৃহস্পতিবার ধারাবাহিক অভিযানে রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাই গত ৮ নভেম্বর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগের ছায়াতদন্ত শুরু করে ডিবি। এরমধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরীকে এক স্থান থেকে অন্যত্র নেওয়ার সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিভিন্ন সূত্রের তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দিনারকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবির এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হয়েছে। এই চক্রের অপর সদস্যদেরও গ্রেপ্তারে চলছে অভিযান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ