রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘দ্রুত মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ ও ভারত রেল বিভাগ প্রস্তুত আছে। দুই দেশের মধ্যে শতভাগ ভিসা হলে দ্রুত চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করা হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে ডোমার রেলস্টেশনের প্লাটফর্ম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রেলপথমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ২য় রেলসেতুর কাজ সম্পূর্ণ হলে ট্রেন আর ক্রসিং করতে হবে না। দুই দিক দিয়ে ট্রেন চলাচল করবে। আর সকল মিটারগেজ লাইন ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে। ট্রেনে মানুষ যাতায়াত করলে বিএনপি’র বাস ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে না। তাই তারা বিএনপি ক্ষমতায় আসার পর রেল বিভাগকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সেই মরা রেল বিভাগকে আবারও সতেজ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল, পৌর আওয়ামী লীগ সম্পাদক ময়নুল হক মনু প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ