রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শীতের আভাস, রাজধানীতে ভোগান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লঘুচাপের প্রভাবে রোববার (১৪ নভেম্বর) ঢাকাসহ দেশের প্রায় অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) নাগাদ বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। সপ্তাহ শেষে ফের এই প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এখন মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

এই অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়াতে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫থেকে ১০ কিলোমিটার।

এদিকে ভারতের আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ১৭ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে। ১৮ নভেম্বর যা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছবে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৩২ দশমিক ৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত ১৬ মিলিমিটার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ