রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিজেলের দাম বৃদ্ধিসহ নানা ইস্যুতে উত্তপ্ত সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন প্রথমদিনেই ডিজেলের দাম বৃদ্ধিসহ নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে। জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির সদস্যরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারকে দায়ি করেন বিএনপির সদস্য হারুন অর রশীদ। প্রতিবাদে তিনি ওয়াক আউট করলেও বিএনপির আরেক সদস্য অধিবেশন কক্ষেই ছিলেন।

আজ (রোববার) বিকাল ৪টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী সভাপতিমন্ডলী মনোনয়নের পর সাবেক একজন মন্ত্রী, পাঁচজন প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জ্বালানী তেলের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে বক্তব্যের সময় বিএনপি’র সদস্য হারুন অর রশীদ বলেন, এই সংসদেও অনির্বাচিত সদস্য রয়েছে। সরকারি দলের সদস্যরা তার এই বক্তব্যের প্রতিবাদ করেন। স্পিকার তার এই বক্তব্য রেকর্ড থেকে বাদ দিলে ওয়াকআউট করেন হারুন। তবে বিএনপির আরেক সদস্য অধিবেশন কক্ষেই ছিলেন।

এসময় নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। এদিন সংসদে ৬টি বিলের ওপর স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ