বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তেল ও গ্যাসের দাম কমাতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম কমেছে। সুতরাং আমাদের দেশেও তেল ও গ্যাসের দাম কমাতে হবে।

তিনি বলেন, ধর্ষণ সম্মতিতে হোক বা অসম্মতিতে হোক ইসলাম তা সমর্থন করেনা। সুতরাং সংখ্যাগরিষ্ট মুসলিম দেশে ধর্ষণ সম্মতিতে হলে তাকে খারিজ করা হয় আর অসম্মতিতে হলে খারিজ করা হয় না, এ রায় পশ্চিমা বিশ্বের জন্য আমাদের জন্য নয়। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ায় মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে সুতরাং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, অহরহ সীমান্তে বিএসএফ বাংলাদেশী মানুষদের হত্যা করছে ও সীমান্তবর্তী লোকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও হয়রানি বন্ধে সরকারকে কুটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।

তিনি কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দর মুক্তির জন্য আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার নফল রোজা ও ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমআ দেশব্যাপী দুআ দিবস পালনের জন্য দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী প্রমূখ।

সভায় সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা মাওলানা তহুরুল হকের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ