রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৮ নম্বরে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত দশ শহরের তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক জলবায়ু সংগঠন আইকিউএয়ার।

এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আট নাম্বারে। সূচকে শহরটির বাতাসের মান এসেছে ১শ ৬০। জাতিসংঘের পরিবেশবিষয়ক কার্যক্রম ইউএনইপির সঙ্গেও কাজ করছে আইকিউএয়ার। তাদের প্রকাশিত তালিকা করা হয়েছে বায়ুমান সূচকের (একিউআই) ভিত্তিতে। সূচকে সর্বোচ্চ ৪৬০ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহর দিল্লি, তালিকায় অবস্থান শীর্ষে। ভারতের বাকি দুটি শহর মুম্বাই ও কলকাতার অবস্থান যথাক্রমে ৪ ও ৬ নম্বরে।

আইকিউএয়ার তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৮ নম্বরে। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৬০। ৩২৮ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহরের অবস্থান দিল্লির পরেই, দ্বিতীয়তে। আর ১৬৫ স্কোর নিয়ে দেশটির আরেক শহর করাচি রয়েছে পঞ্চমে।তালিকায় অন্য শহরগুলোর মধ্যে চীনের চেংদু তৃতীয়তে, বুলগেরিয়ার সোফিয়া সাতে, সার্বিয়ার বেলগ্রেদ নয়ে এবং ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে ১০ নম্বরে।

একিউআই অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০–এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘অত্যধিক খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে দূষণের মাত্রা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির বিশ্লেষণ বলছে, শহরটিতে প্রতিবছর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দূষণের মাত্রা সবচেয়ে বেশি হয়। দীপাবলি উৎসবের পর গত আট দিনের মধ্যে ছয় দিনই দিল্লির বাতাসের মান ‘মারাত্মক’ হিসেবে রেকর্ড করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ