রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে তার বোন বেগম সেলিনা বেগম, ভাগিনা সাইফুল ইসলাম ডিউকসহ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে তারা দেখা করতে যান।

এর আগে এদিন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। তারও আগে গত ৫ মে অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান তার ছোট ভাই।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গতকাল রোববার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডাম এখন সিসিইউতে আছেন। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে।’

শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে কেবিনে রাখা হলেও পরে তাকে নেওয়া হয় সিসিইউতে।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ