সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘ফারেগের পরে মুদি দোকানে ব্যবসা’: বক্তব্যে তোপের মুখে হাফেজ নাজমুস সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

'এতদিন মাদরাসায় কষ্ট করে পড়াশোনা করে যদি ব্যবসা করতে হয়, তাহলে এই পড়াশোনার কোনো দরকার নেই' সম্প্রতি সামাজিক মাধ্যমে হাফেজ নাজমুস সাকিবের ৭ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও‘র শুরুতেই তাকে এ কথাটি বলতে শোনা যায়।

নববী সুন্নত ব্যবসাকে নিয়ে এক সময়ের বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের মুখে এমন মন্তব্য বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে সচেতন মহলে। বিষয়টি নিয়ে হাফেজ নাজমুস সাকিবকে এক রকম তোপ দেগেছেন নেট নাগরিকরা।

আলেম ব্যবসায়ীদের নিয়ে এমন ‘নেতিবাচক’ মন্তব্য ছাড়াও আলোচনায় এসেছে কুরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান না রেখেই বয়ানের স্টেজে বক্তা হিসেবে মাহফিল কর্তৃপক্ষ কাদের উঠিয়ে দিচ্ছেন মানুষের নসিহতের জন্য।

তোপের মুখে হাফেজ নাজমুস সাকিব

Open photo

এ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আলেম মাওলানা সাইমুম সাদী তার ফেসবুক ওয়ালে লিখেছেন; ‘আলেমদেরকে বক্তা বানান, বক্তাদেরকে আলেম বানান’।

Open photo

মুফতি জিলানি নামে একজনকে উদ্ধৃত করে তরুণ লেখক ও অনুবাদক আবদুল্লাহ আল ফারুক লিখেছেন; ‘কুরআন তিলাওয়াত আর হিফযকে যারা ব্যবসায় পরিণত করছে, সংগীতের নামে যা চলছে, এ অধপতন রোধ করতে না পারলে অদূর ভবিষ্যতে আমরা নীতি-আদর্শহীন এক প্রজন্ম দেখতে পাবো’।

No description available.

আরবি ভাষা শিক্ষক মাওলানা মহিউদ্দীন ফারুকী লিখেছেন; ‘হিফজ বিভাগ, মাদরাসার কর্তৃপক্ষ, ওয়াজ কমিটির ভাইদের দৃষ্টিআকর্ষণ করছি, আপনারা ছোট ছোট অল্পবয়সী এসব রেকর্ড করা হাফেজ, ক্বারী ও সংগীতশিল্পীদের দাওয়াত দেওয়া বন্ধ করুন। এদে