বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

মারকাযুশ শাইখ যাকারিয়ায় ইসলাহী ইজতেমা; উপস্থিত থাকবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: রাজধানীর খিলক্ষেতের কুড়াতলীতে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলাহী ইজতেমা ও দরসে বুখারি অনুষ্ঠিত হবে। আগামী ১৭ নভেম্বর (বুধবার) বাদ মাগরিব এটি অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন- জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত থাকবেন- হারদুয়ী রহ. ও পীর যুলফিকার আহমদ নকশবন্দীর খলিফা মুফতি মিজানুর রহমান সাঈদ।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ইফতা বিভাগের মুশরিফ মুফতি শরীফ মালিক আওয়ার ইসলামকে জানান, প্রতিমাসেই এই ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। এবার মুহিউস সুন্নাহ শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান আসা উপলক্ষে একটু ঘটা করে আয়োজন করা হচ্ছে। হুজুর ইজতেমায় বয়ান করবেন। পরে বুখারী শরীফের দরস দিবেন।

-কেএল