রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায়: প্রায় ৪ লাখ টাকা জরিমানা করেছে বিআরটিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল সোমবার সন্ধ্যায় বিআরটিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে তিন লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। ৩২২টি গণপরিবহনের মধ্যে ২৪৮টি ডিজেল ও ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা ও তদারকি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ