রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরব আমিরাত সফরে গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৫ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

সোমবার (১৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফররত সেনাপ্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো ২০২১-এ অংশ নেবেন।

সেনাবাহিনী প্রধান ১৮ নভেম্বর দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ