বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চট্টগ্রামের জামিয়া পটিয়ার ইসলামী মহাসম্মেলন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: জামিয়া পটিয়ার বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন উপলক্ষ্যে জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ রবিউস সানি ১৪৪৩ হিজরী মোতাবেক ১৪ নভেম্বর ২০২১ খৃষ্টাব্দ (রোববার) বাদ মাগরিব জামিয়া পটিয়ার শিক্ষকমিলনায়তনে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন জামিয়া প্রধান হাকিমুল ইসলাম আল্লামা আব্দুল হালীম বুখারী।

এতে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২১ইং (বৃহস্পতিবার ও জুমাবার) জামিয়ার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের প্রস্তুতি উপলক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্তবলি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

১- জামিয়ার আগামী ২০২২ সালের বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। আগামী বছর ২২ ও ২৩  ডিসেম্বর ২০২২ ইং (বৃহস্পতি ও জুমাবার ) তারিখে জামিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ।

২- সম্মেলনে আমন্ত্রিত দেশি-বিদেশী খতিব, ইসলামিক স্কলার ও ওলামা-মাশায়েখগণের সাথে পুনরায় যোগাযোগের সিদ্ধান্ত হয়।

৩- সভার ব্যাপক প্রচার-প্রসার ও দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মুসলমানদেরকে দাওয়াত দেয়ার জন্য শিক্ষক -কর্মচারীদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়।

৪- আগামী ৮ ডিসেম্বর ২০২১ থেকে জামিয়ার সকল বিভাগের বন্ধ হয়ে আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার খোলার সিদ্ধান্ত হয়। এগুলো ব্যতীত আরো কতিপয় জরুরি সিদ্ধান্তবলি গৃহিত হয়।

পরিশেষে জামিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ’র মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ