রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেরিতে নেয়া পরীক্ষার সময় আগামীতে সমন্বয় হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে যখন একটি অতিমারি চলছে। যেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।

মন্ত্রী বলেন, এখন পরীক্ষা দিতে যত সময় দেরি হয়েছে তা পরবর্তীতে আমরা সমন্বয় করব। তবে আগামী বছরের যে পরীক্ষাগুলো হবে তা একেবারে যথাসময়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এত দেরিও হবে না ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক। প্রতিটি কক্ষে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বসাতে যাই, তবে এখনো প্রতিটি শ্রেণির সকল ক্লাস নেয়া সম্ভব হবে না। আমরা বছরের শুরুতে শুরু করবো এবং এ বছরের তুলনায় আরেকটু বাড়াবার চেষ্টা করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ