রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের আরআর চেম্বার অব কমার্স। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে চেম্বার সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি এ আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে চলতি মাসের ২৮-২৯ তারিখে বিডা কর্তৃক আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগদানের জন্য সৌদি ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে দুই দেশের সমঝোতা স্মারক সই হয়েছে। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

আরআর চেম্বার অব কমার্সের সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার বিস্তারিত তথ্য জানতে চান। এছাড়া দুই দেশের ব্যবসায়ীরা যাতে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন। তিনি এ সময় আরআর চেম্বারের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সৌদি আরব থেকে বাংলাদেশ উন্নত মানের কাপড় বোনার উল আমদানি করতে পারে বলে জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। ওষুধ ছাড়াও সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানির কথা বলেন। বক্তব্যে সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের বিষয় তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা নিবন্ধন করতে পারেন সেজন্য চেম্বারের সহযোগিতা চান তিনি।

এছাড়াও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ বিন বদর আল হুজাইমির সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত যে সব বাংলাদেশি গৃহকর্মী তাদের গৃহকর্তার বাসা থেকে পালিয়ে আসে তাদের সেফহোমে আশ্রয় দিয়ে দূতাবাসকে অবহিত করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত আরআর শহরে বসবাসরত স্থানীয় বাংলাদেশীদের সঙ্গেও মতবিনিময় করেন। সভায় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তুজা জুলকার নাইন নোমান ও কাউন্সিলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ