বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বিশেষ নিরাপত্তা বাহিনী বিল পাস সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদে মঙ্গলবার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল ২০২১ এবং বিরোধী দলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষ অধিকার) বিল ২০২১ সংশোধিত আকারে পাস হয়েছে। খবর বাসস।

বিল দুটির মধ্যে বিশেষ নিরাপত্তা বাহিনী বিল পাসের প্রস্তাব করেন সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অন্য বিলটি পাসের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ নিরাপত্তা বাহিনী বিলে বিদ্যমান অধ্যাদেশ রহিত করে কতিপয় বিধান সংযোজন করা হয়েছে।

বিলে এ বিশেষ বাহিনী প্রতিষ্ঠা ও গঠনের বিধান করা হয়েছে। বিলে বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব নির্দিষ্ট করে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। এতে বলা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানে অবস্থান করেন না কেন তাদের নিরাপত্তা প্রদান এ বাহিনীর প্রধান দায়িত্ব।

এ ছাড়া বিলে বাহিনীর মহাপরিচালক নিয়োগ, দায়িত্ব পালনে সুবিধায় অন্যান্য কর্ম বিভাগের সহায়তা গ্রহণ, প্রশিক্ষণ বিধি প্রণয়নের ক্ষমতাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। আরও বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ছাড়া বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে ফৌজদারি, দেওয়ানি, অন্য কোন মামলা বা কোন আইনগত কার্যধারা দায়ের করা যাবে না। এ বিলে বিদ্যমান অধ্যাদেশ রহিত করা হয়েছে।

সংসদে পাস হওয়া বিরোধী দলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষ অধিকার) বিলে বিরোধী দলের নেতা, উপনেতাকে যথাক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের বিধান করা হয়েছে।

বিল দুটি পাসের প্রক্রিয়ায় জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুজিবুল হক, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। অবশিষ্ট প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ