রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ, মৃত বেড়ে ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রিপন মিয়া (৪৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দুজন মারা গেলেন।

মঙ্গলবার (১৬নভেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, মৃত রিপনের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে রোববার ১৪ নভেম্বর বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় বিশ্বনাথ (৬০)।

ডা. আইউব জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে আবুল কালাম (৫৮) ৮০শতাংশ, শফিকুল ইসলাম (৪০) ৭৮ ও কবির হোসেন (৪০)৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দগ্ধ রিপনের বাড়ি ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়দাবাদ এলাকায় একটি মেসে থাকতেন। পেশায় ভ্যান চালক ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ