রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দশকে পৃথিবীর মোট সম্পদের পরিমাণ তিনগুণ বেড়ে গেছে। আর যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষ ধনী দেশের অবস্থান দখলে নিয়েছে চীন। একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০০০ সালে পৃথিবীর সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশ চীনের দখলে।

শীর্ষ ১০টি দেশের সম্পদের হিসাবনিকাশ ঘেঁটে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট। বিশ্বের ৬০ শতাংশ সম্পদের মালিকানা এই দেশটি দেশের হাতে।

২০০০ সালে চীনের সম্পদের পরিমাণ ছিল মাত্র সাত ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা ১২০ ট্রিলিয়নে ঠেকেছে। ম্যাককিনসি’র হিসাব মতে, পৃথিবীর মোট সম্পদের ৬৮ শতাংশই রিয়েল এস্টেট খাতের। আর্থিক সম্পদ এই হিসাবের আওতাভুক্ত নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ