বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

২০২২ সালের এসএসসি পরীক্ষাও পেছাবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:করোনাভাইরাসের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা দেরিতে শুরু হওয়ায় আগামী বছরের পরীক্ষাগুলো যথাসময়ে নেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ মঙ্গলবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছরের (২০২২ সালের) যে পরীক্ষাগুলো হবে তা একেবারে যথাসময়ে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এতো দেরিও হবে না। এখন পরীক্ষা দিতে যত দেরি হয়েছে, তা পরে আমরা সমন্বয় করব। কারও অসুবিধা হবে না।’

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে পাবলিক পরীক্ষা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আমাদের দেশে প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক। প্রতিটি কক্ষে আমরা যদি স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের বসাতে যাই, তবে এখনো প্রতিটি শ্রেণির সকল ক্লাস নেয়া সম্ভব হবে না। আমরা বছরের শুরুতে শুরু করব এবং এ বছরের তুলনায় আরেকটু বাড়াবার চেষ্টা করব।

‘তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো ক্লাস নেয়া সম্ভব হবে না। অবশ্য টিকা দেয়া হয়ে গেলে একটু বাড়তি সুবিধা পাব। আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীদের টিকার আওতায় আনার।’

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী শহরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজ ছাত্র শাখায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ