রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬০ বাসে জরিমানা আড়াই লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও মিনিবাসে অভিযান চালিয়ে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযান চালিয়ে ৬০টি ডিজেল চালিত বাসকে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। বেশি ভাড়া নেওয়ার অপরাধ পুনরাবৃত্তির জন্য তিনটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

এদিক, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩০টি ডিজেল ও ২৬টি সিএনজি চালিতসহ মোট ২৫৬টি বাস মিনিবাস তল্লাশি করে এবং বাড়তি ভাড়া নেওয়ায় বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬০টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধ প্রমাণ হলে জরিমানা ও মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ