বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

আনক্লজ সমুদ্রের সম্পদ অর্জনে প্রবেশের পথ: রাবাব ফাতিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমুদ্রের বিস্তীর্ণ এলাকার অনাবিষ্কৃত সম্পদের মাধ্যমে স্বল্পোন্নত দেশসমূহের এক বিলিয়নেরও বেশি মানুষের জীবন ও জীবিকায় রূপান্তরধর্মী পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি বলেন, ‘সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন (আনক্লজ) সত্যিকার অর্থেই হতে পারে এসকল মানুষের জন্য সমুদ্র-সুযোগকে কাজে লাগানোর পথ।’

মঙ্গলবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্রসমূহের জন্য আনক্লজ প্রদত্ত সুযোগ-সুবিধার বিষয়ে আন্তর্জাতিক সমুদ্র-তলদেশ কর্তৃপক্ষ আয়োজিত উচ্চ পর্যায়ের এক সভায় তিনি এসব কথা বলেন।

স্বল্পোন্নত দেশগুলো বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ সম্পদের অর্থনীতিভুক্ত দেশ মর্মে উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি তাদের জন্য গভীর সমুদ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা বিশেষ করে মহা-সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা, সক্ষমতা বৃদ্ধি ও সমুদ্র-সম্পদ অনুসন্ধানের জন্য সমুদ্র-প্রযুক্তিতে প্রবেশ ইত্যাদি ক্ষেত্রে ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করতে আন্তর্জাতিক সমুদ্র-তলদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রাষ্ট্রদূত ফাতিমা ২০২২ সালের জানুয়ারি মাসে দোহা’তে অনুষ্ঠিতব্য এলডিসি-৫ কনফারেন্সের প্রস্তুতিমূলক কমিটির যৌথ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দোহা সম্মেলনের ‘প্রোগ্রাম অব অ্যাকশন-এ সন্নিবেশনের জন্য সমুদ্রের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিষয়ক যে খসড়া তৈরি করা হয়েছে তার উদাহরণ টেনে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বিভিন্ন ধরণের দূষণ সামুদ্রিক খাদ্যজাল ও বাস্তুতন্ত্রের ভারসাম্যকে মারাত্বকভাবে ব্যাহত করছে। এ প্রেক্ষাপটে মহা-সমুদ্রে দূষণ ও অনিয়ন্ত্রিত কার্যকলাপ মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

সমুদ্র জগতের নতুন ও উদীয়মান সম্ভাবনাসমূহে স্বল্পোন্নত দেশগুলোর নারী ও যুবদের আরও বেশি প্রবেশের সুযোগ প্রদানের জন্য ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

উচ্চ পর্যায়ের এই ইভেন্টটির সঞ্চালক ছিলেন আন্তর্জাতিক সমুদ্র-তলদেশ কর্তৃপক্ষের মহাসচিব মাইকেল ডব্লিউ লজ। এলডিসি’র সভাপতিসহ সদস্য দেশগুলোর উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ইভেন্টটিতে অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ