রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চামড়া শিল্পে বিনিয়োগ করতে চায় ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইতালি বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এছাড়াও যৌথ উদ্যোগে সবুজ প্রযুক্তি হস্তান্তর ও এ খাতে বিনিয়োগ বাড়ানো সহ ভবিষ্যতে যৌথ সম্পর্কোন্নয়নে কাজ করারও আগ্রহ দেখিয়েছে ইতালি।

বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ নভেম্বর রবিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের নতুন ভবনে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের চামড়া শিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করার জন্য সবুজ প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। এ কাজে বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করবে। যৌথ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হলে তাতে নিরবচ্ছিন্ন বর্জ্য সরবরাহের নিশ্চয়তাও চেয়েছে ইতালি।

তিনি আরো বলেন, ২০৪১ সালে শিল্পোন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। যা বাস্তবায়িত হলে সারাদেশে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপন করা হবে। এসব পার্কে ইতালির সবুজ প্রযুক্তি হস্তান্তরসহ বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন ও বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা ।

-এডব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ