রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং প্রকাশিত সংবাদ সংক্রান্ত যেকোনও মামলার বিচারিক ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অরগানাইজেশন (এফবিজেও)।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যেকোনও গণমাধ্যমের ওয়েবসাইটে কোনও প্রতিবেদন বা সংবাদ প্রকাশের পর কেউ ক্ষুব্ধ হলে, মামলা করার আগে সম্পাদক বরাবর প্রতিবাদ দিতে হবে। সম্পাদক তা আমলে নিয়ে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। তাতেও সংক্ষুদ্ধ ব্যক্তি সন্তুষ্ট না হলে তিনি আদালতে মামলা করতে পারবেন। মামলা হওয়ার পর আদালত সংশ্লিষ্ট প্রতিবেদক ও সম্পাদক বরাবর সমন জারি করবেন। প্রতিবেদক ও সম্পাদক আদালতে হাজির হলে আদালতকে জামিন দিতে হবে, অর্থাৎ এটি জামিনযোগ্য মামলা হিসাবে আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

সংগঠনটি থেকে আরও দাবি করা হয়, সংবিধান মোতাবেক চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সাংবাদিকদের রাষ্ট্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের সঙ্গে (প্রথম-জাতীয় সংসদ, দ্বিতীয়-প্রশাসন বিভাগ, তৃতীয়-বিচার বিভাগ) তুলনামূলক মূল্যায়ন ও সুযোগ সুবিধা দিতে হবে। সাংবাদিক ও তাদের সংগঠনগুলোকে তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস কাউন্সিলের মাধ্যমে নিবন্ধন করতে হবে। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের মতো সাংবাদিকদের উন্নয়নে পৃথক বাজেট দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালন করতে হবে। সাংবাদিকদের সার্বিক অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে।

-এএ