রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ড. রেজা কিবরিয়া-নূরের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন ড. রেজা কিবরিয়া। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়।

প্রথমে রেজা কিবরিয়ার ফেসবুক পেজ থেকে লাইভে এসে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান অভিযোগ করেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান তারা। এ সময় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীরা ছিলেন।

তিনি আরো বলেন, মাজারে যাওয়ার পথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা হয় বলেও অভিযোগ করেন রাশেদ খান।

এরপর রেজা কিবরিয়া নিজেও ফেসবুক লাইভে এসে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ