বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তুচ্ছ কারণে আত্মহত্যা প্রবণতা: ‘সঠিক ইসলামি শিক্ষা ও চর্চার অভাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা দেশে তুচ্ছ কারণ, পারিবারিক কলহ এবং পরকীয়াসহ নারী ঘটিত কারণে ৭ হাজার ৩৯১টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করেছে পুলিশ।

পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল কিনে না দেওয়া, সামান্য বকাঝকা করা এসব তুচ্ছ কারণে কিশোর, কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অপমৃত্যুর মামলা হয়েছে ১১ হাজার ১০৯টি। এসব অপমৃত্যুর মধ্যে ৭ হাজার ৩৯১টিই আত্মহত্যার ঘটনা। পুলিশ সদর দফতরের (অপরাধ) শাখার একজন কর্মকর্তা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে, তুচ্ছ কারণ ও পারিবারিক কলহ এবং পরকীয়াসহ নারী ঘটিত কারণে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে।

উদ্বেগজনকভাবে আত্মহত্যা বেড়ে যাওয়া পেছনে ইসলামী অনুশাসন থেকে মানুষের দূরে থাকাকে দায়ী করছেন রাজধানীর জামিয়াতুল আবরার রাহমানিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মিযানুর রহমান কাসেমী।

সাময়িক প্রাপ্তি-অপ্রাপ্তিকে প্রাধান্য দিচ্ছে মানুষ

‘নগদ যা দেখছি সেটাই পেতে হবে; কোনো প্রত্যাশা স্বপ্ন  বাকির খাতায় রাখা যাবে না এমন মানসিকতা থেকেই এইসব দুর্ঘটনা ঘটছে’ বলেন তিনি।

‘পৃথিবীর সাময়িক প্রাপ্তি-অপ্রাপ্তিকে প্রাধান্য দিয়েই মানুষ জীবন হননের যে পন্থা অবলম্বন করছে  এর জন্য হাদিসে কঠোর শাস্তির কোথায় এসেছে। বলা হয়েছে; যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেভাবেই জাহান্নামে শাস্তি দেওয়া হবে’ বলেছেন এই ইসলামি চিন্তাবিদ।

আত্মহত্যাই কি সবকিছুর সমাধান?

কোন পরিস্থিতিই দীর্ঘস্থায়ী নয়, মানুষ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সেটা আবার ঠিক হয়ে যেতে পারে উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, ‘যে সমস্যাকে বোঝা ভেবে মানুষ আত্মহত্যা করছে;  আত্মহত্যার পর কি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? অথবা যা না পাওয়ার কারণে এই অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছে তা কি পেয়ে ফেলছেন আত্মহত্যাকারী? উল্টো পৃথিবীর আলো-বাতাস, আনন্দ উচ্ছ্বাস হারিয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছেন’।

আত্মহত্যার প্রবণতা থেকে মুক্তি পেতে ইসলামি সামাধান

‘ইসলামি শিক্ষা ও ইসলামি ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক। আলেমদের সংস্প