রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল ৩ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৪ জনে।

এদিকে একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে।

আজ বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান দুইজন। করোনা শনাক্ত হয় ২১৩ জনের দেহে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৬৭০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ১৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৭৪ জন।

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৪৭৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ২৯ হাজার ২৮০ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫৭ লাখ ৫ হাজার ২৬১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ