রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২৫ সালের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর আওতায় ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোভিডের মধ্যে দেশে টেলিহেলথের ৩০০ শতাংশের বেশি বিকাশ ঘটেছে জানিয়ে পলক বলেন, ভিডিও কনফারেন্সিং, টেস্ট রিপোর্ট শেয়ারিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে এই সময়ে গড়ে উঠেছে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক। এর ৯৮ শতাংশই সংযুক্ত হয় মোবাইলে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যেন এআর, ভিআর, রোবটিকস, আইওটি ও ব্লকচেইন প্রযুক্তির মতো ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে, এ জন্য দেশজুড়ে ৩০০ স্কুল অব ফিউচার স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে তারা প্রযুক্তি জ্ঞান আহরণ করে নিজেদের দক্ষ করে তুলতে সক্ষম হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ