রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৭ কলেজের কলা অনুষদে প্রথম মাদরাসাছাত্র নাজমুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মাদরাসাছাত্র মো. নাজমুল ইসলাম। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

আজ বুধবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এ বছর পাসের হার ৬৭ দশমিক ৯ শতাংশ।

নাজমুলের ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তিনি সর্বমোট ১০৭ নম্বর পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ৮৬ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার। তার মোট নম্বর ১০৬।

এছাড়া সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন তৃতীয় হয়েছেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭ এবং মোট স্কোর ১০৫.৯৪। এ বছর ঢাবি অধিভুক্ত সাত কলেজের সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১১ হাজার ৯০৫টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ