রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাহাদুরি দেখানোর জন্য ক্ষমতা নয়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সবাইকে কাজ হবে।

তিনি বলেন, কিশোরগঞ্জ শহরে পর্যাপ্ত ইজিবাইক, অটোরিকশা এবং রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে। এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে নির্দেশ দেন তিনি।

আবদুল হামিদ বলেন, কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদীতে ময়লা-আবর্জনা ফেলায় নদী তার ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। একইসঙ্গে নরসুন্দা নদী রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাত দিনের সফরে গত শুক্রবার নিজ এলাকা কিশোরগঞ্জ যান। এ কয়দিন তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আজ বৃহস্পতিবার বিকেলে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ