রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একশোর নিচে নামলো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় ১০০ জনের নিচে নামলো। এ সময়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৫১৭ জন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ৭২ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে ৪১ জন ও বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন দুইজন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২০১ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৫৪৬ জন ভর্তি হন।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ৯৮ জন। মারা যাওয়া ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ