রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টিকা এখন স্কুলে স্কুলে গিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের টিম এখন থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, এই কার্যক্রম খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।

দেশের প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। তবে স্কুলে স্কুলে না গিয়ে একটা কেন্দ্রে আশপাশের অন্তত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এতে শিক্ষার্থীদের টিকাদানে সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যে সব স্কুলে টিকাদান কেন্দ্র নাই, ওই সব স্কুলে আমাদের টিম গিয়ে টিকা দিয়ে আসবে। এখন যে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে, সেটিও চালু থাকবে বলে জানান তিনি।

স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সব জেলায় স্কুলে স্কুলে গিয়ে এই টিকা দেওয়া চ্যালেঞ্জ। এবিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের ছেলেমেয়েদের কত টিকা দিতে হবে। স্কুলের ছেলেমেয়েদের টিকা দিতে যাওয়ার পদক্ষেপ নেওয়া দরকার, তাই আমরা পদক্ষেপ নেবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ