রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘তারেক গরিবের অর্থ চুরি করে বিদেশে আরাম-আয়েশ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গরিবের ধনসম্পদ চুরি করে অর্থ সম্পদের মালিক হয়ে এখন বিদেশে বসে আরাম-আয়েশ করছে তারেক রহমান। তার অর্থের উৎস কোথায়? সোর্স অব ইনকাম কী?

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু মানুষ আছেন যারা হাজার অপরাধ করলেও অপরাধী হিসেবে দেখেন না। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও দুর্নীতির জন্য সাজাপ্রাপ্তদের পক্ষ নেন। যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, তাদের জন্য মায়াকান্না করছেন।

তিনি বলেন, একজন মুসলমান হয়ে কীভাবে হনুমানের সামনে কোরআন শরীফ রেখে কোরআন শরীফের অবমাননা করে? এদের পেছনে কারা, সব তদন্তে বেরিয়ে আসবে।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষ মিটিং করছেন কী করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যাবে না তা নিয়ে। জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আমরা জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত নিশ্চিত হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা যতই ভালো কাজ করি না কেন বিদেশে বসে কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে। জবাব দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ