রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কারখানায় আগুন, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিটি ইকোনমিক জোনের একটি স্বয়ংক্রিয় ডাল এবং চালের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ওই কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কারখানার শ্রমিক রূপগঞ্জের গর্ন্ধবপুর এলাকার আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলাম, একই এলাকার সূর্যত আলীর ছেলে হযরত আলী, উত্তরপাড়া এলাকার বেলায়েত হোসেন ও কারখানার নিরাপত্তা কর্মী রানা মিয়া।

স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে রূপসী সিটি ইকোনমিক জোনের তালতলা এলাকার অটো ডাল অ্যান্ড রাইস মিলে হঠাৎ করে আগুন লাগে। দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এ সময় কারখানার শ্রমিকরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এ সময় আগুনে দগ্ধ হয় ৪ শ্রমিক। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (রূপগঞ্জ অঞ্চল) তানহারুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের ৫ ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। চালের হিট মেশিন থেকে আগুনের সৃষ্টি হয়েছে। পাশেই চালের তুষের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আগুনের ভয়াবহ বিস্ফোরণের কারণে সবাই ব্রয়লার বিস্ফোরণের ধারণা করলেও মূলত হোয়েটের কারণে এ অগ্নিকাণ্ড ও ভয়াবহ শব্দ হয়। তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি কেউ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ