রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে ফের বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বর্তমানে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কম। তাই সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের ফের বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বায়োমেট্রিক হাজিরা চালুর বিষয়ে দেশের সব হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পরার কারণে সংক্রমণের মাত্রা হ্রাস করণের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক হাজিরা দেওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মরত সবার উপস্থিতি নিশ্চিত করণের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করতে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব হাসপাতালে বায়োমেট্রিক মেশিন বিকল হয়ে গেছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরিভিত্তিতে যোগাযোগ করে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, সারা দেশে চিকিৎসা সেবা কার্যক্রম ও চিকিৎসকদের উপস্থিতি মনিটর করতে ২০১৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইলেকট্রনিক হাজিরা নিশ্চিতকরণে বায়োমেট্রিক মেশিন চালু করে।

তবে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখে স্বাস্থ্য বিভাগসহ সব সরকারি অফিস। সংক্রমণ কমে আসায় ফের এটি চালু করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ