রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর চেয়ারম্যান হলেন আল্লামা ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।। নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর চেয়ারম্যান নির্বাচিত হলেন, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

আজ ২১ নভেম্বর রবিবার বিকেলে হাটহাজারী রেলস্টেশন সংলগ্ন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সূত্রে জানানো হয়, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মৃত্যুতে তাঁর শূন্য পদে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়াকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এছাড়াও মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজীকে সহসভাপতি ও প্রধান অডিটর এবং ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসানকে সহসভাপতি মনোনিত করা হয়।

বৈঠকের শুরুতেই প্রয়ত চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মুফতি জসিম উদ্দিন, মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার পরিচালক আল্লামা উসমান ফয়েজী, সিনিয়র শিক্ষক মুফতী মোহাম্মদ আলী কাসেমী, ফতেপুর মারাসার পরিচালক মাওলান মাহমুদুল হাসান, মাওলানা জমির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এর আগে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ