রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল সোমবার (২২ নভেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার কমিশনের ৯০তম সভা আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া কমিশন সভার আলোচ্যসূচিতে পঞ্চম ধাপে ইউপির সাধারণ নির্বাচনের বিষয়টি এজেন্ডায় রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটের তারিখ ও কতোটি ইউপিতে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে ওই কমিশন সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।’

গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

-এএ