রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৬৫ বাসকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৫টি ডিজেল চালিত বাসকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম‍্যমাণ আদালত। এছাড়া বাসের সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

রোববার (২১ নভেম্বর ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১১টি স্পটে বিআরটিএ-র ১০ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

বিআরটিএ জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩৩টি ডিজেল চালিত ও ১৭টি সিএনজি চালিত মোট ২৫০টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৫টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট), মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন।

অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ