রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী হাফেজ আহমদ (৩০)। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

নিহত খালেদা বেগম বালুখালীর ১৪ নং ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হাফেজ আহমদের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে এপিবিএন জানায়, সোমবার বিকেলে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ১৪৫ নং সেটে পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফেজ আহমদের সঙ্গে কথাকাটাকাটি হয় স্ত্রী খালেদা বেগমের।

এক পর্যায়ে স্বামী তাকে জবাই করে। সেখানেই স্ত্রী খালেদার মৃত্যু। পরে জিজ্ঞাসাবাদের জন্য সতীন নুর হাসিনা (২২) এবং আসামির ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়।

অধিনায়ক এসপি শিহাব কায়সার খান আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ