রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৫৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৭ জনের। তবে, একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত হার। গতকাল শনাক্ত হার ছিল ১.১৬ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১.৪২ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ