নুরুদ্দীন তাসলিম।।
বছর ঘুরে আবারও এলো শীত। রাজধানীতে শীতের লুকোচুরি খেলা দেখা গেলেও দেশের গ্রাম অঞ্চলে বেশ আগেই কড়া নেড়েছে শীত। লেপ-কাঁথা কম্বল নিয়ে বাড়তি প্রস্তুতি প্রত্যন্ত অঞ্চলগুলোতে। শীতের কেনাকাটায় ব্যস্ত লোকজন।
নতুন নতুন বাহারি পোশাকে শীতকাল উচ্চবিত্ত, মধ্যবিত্তের জন্য সুখের হলেও একেবারে বিপরীত চিত্র নিম্নবিত্তের পরিবারে। গ্রীষ্মকালে ভাঙ্গা ঘর, ফুটপাত ও বিভিন্ন স্টেশনে কাটিয়ে দিতে পারলেও শীতকাল তাদের জীবনকে করে তোলে দুর্বিষহ। তবে দেশের সব প্রাকৃতিক দুর্যোগ, ঋতু ঘটিত রোগ-ব্যাধি ও সমস্যায় অসহায়ের পাশে মানবিকতার আহবানে সাড়া দেন বিভিন্ন সেবা সংস্থা। এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন দেশের আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত সেবা সংস্থাগুলো। এবারো শীতের শুরুতেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তারা। পুরো শীতকাল জুড়ে করবেন নানামূখী সহায়তা।
শীতার্তদের পাশে কাজ করা আলেম সেবা সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ে আমাদের আজকের আয়োজন।
বছরজুড়ে সারাদেশে অসহায়দের মাঝে মাঝে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে বাসমাহ ফাউন্ডেশন। শীতেও অসহায়দের মাঝে ব্যাপক বস্ত্র বিতরণের কর্মসূচি রাখা হয়েছে এই সেবা সংস্থাটির অধীনে। এই শীতে রোহিঙ্গা ক্যাম্প-সহ সারাদেশে তাদের কার্যক্রম রয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন সংস্থাটির দায়িত্বশীল মাওলানা আমিন মাহমুদ।
ইতোমধ্যে সিলেট, বরিশাল, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্তদের কাছে ছুটে গেছে হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন। সংস্থাটির প্রধান দায়িত্বশীল মাওলানা রজিবুল হক বলেছেন, শীতার্ত মানুষ ছাড়াও মসজিদ মাদরাসাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাপক হারে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।
শীতকালে গরীব অসহায় মানুষজন চাহিদা অনুযায়ী কাপড় পাচ্ছেন কি?
দীর্ঘদিন ধরে সেবা সংস্থায় কাজের অভিজ্ঞতার আলোকে আওয়ার ইসলামকে মাওলানা রজিবুল হক বলেছেন, রাজধানীসহ দেশের জেলা শহর গুলোতে শীতকালে অসহায় ও ছিন্নমূলের মানুষজন মোটামুটি চাহিদা মোতাবেক পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে পিছিয়ে থাকেন প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষজন। এছাড়াও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছুটা অসহায় শিক্ষার্থীরাও এ বিষয়টিতে অবহেলিত থাকেন বলে ধারণা তার।
এদিকে পিপল