রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ১৮ লাখ ডোজ দান করেছে।

আজ বুধবার বাংলাদেশের মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ এই চালান সহ এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকা দান করেছে।

নতুন এই ডোজগুলো পাওয়ার ফলে বাংলাদেশ সরকার ১২ বছর বা তার বেশি বয়সী যুবকদের কোভিড-১৯ টিকা দেওয়া অব্যাহত রাখতে পারবে এবং ২০২১ সালের শেষ নাগাদ টিকার যোগ্য জনসংখ্যার ৪০%-কে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল তা অর্জন করতে পারবে।

২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে বিনামূল্যে ১০০ কোটি ডোজ ফাইজার ভ্যাকসিন দান করার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই বাংলাদেশকে এই টিকা দিয়েছে দেশটি।

এ ছাড়া জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে এবং মহামারী মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে জোরদার করতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে সহায়তা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ৬,৮০০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা নিরাপদে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে পারেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাকও দান করেছে এবং সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষণ ও পরিবহনের জন্যও সহায়তা করেছে।

টিকা দান এবং টিকা কার্যক্রমে সহায়তা ছাড়াও মার্কিন সরকার কোভিড-১৯-সংক্রান্ত কার্যক্রমে নগদ ১২১ মিলিয়ন ডলারেররও বেশি অর্থ দান করেছে বাংলাদেশকে।

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জাতিসংঘের টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্স-এ ৪০০ কোটি ডলার দান করেছে। যার মধ্যে রয়েছে আল্ট্রা-কোল্ড চেইন স্টোরেজ, পরিবহন এবং কোভিড-১৯ ভ্যাকসিনের নিরাপদভাবে হ্যান্ডেলিংয়ে সহায়তা। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন সমানভাবে বিতরণে সহায়তাকারী সবচেয়ে বড় দাতা হয়ে উঠেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ