শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই, তিনি মুক্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। খালেদা জিয়া সরকারের কাস্টডিতে রয়েছে বলে বিএনপির দাবি সঠিক নয় বলেও জানান তিনি।

রোববার (২৮ নভেম্বর) সংসদে বিচারপতিদের ভ্রমণ ভাতার বিলের ওপর আলোচনায় ও আইন পাসের সময় দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দুটো শর্তে সম্পূর্ণ মুক্ত। উনি সরকারের কাস্টডিতে নেই। মুক্ত বলে তিনি বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন।

এর আগে বিএনপির এমপিরা অভিযোগ করেন খালেদা জিয়ার বাসাকে সাব-জেল বানিয়ে সেখানে রাখা হয়েছে। খালেদা জিয়া সরকারের দায়িত্বেই আছেন। দুই বছর জেলে ছিল, বঙ্গবন্ধু মেডিক্যালে ছিল।

আইনমন্ত্রী আরও বলেন, ওনারা কেবল বলেন সাব-জেল বানিয়ে রাখা হয়েছে। ওনার বাসাটাকে কোনো জেলই বানানো হয়নি। ওনাদের (বিএনপির) তথ্যে এতই বিভ্রাট তা বুঝতে পারি না। এতই যদি ভালোবাসা থাকে তাহলে তো তথ্যটি জেনে এখানে কথা বলতে পারেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত করে তাকে (বেগম জিয়াকে) ৬ মাস করে মুক্তি দিয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে দুটো শর্ত যুক্ত ছিল, সেটা এখনও আছে।

তিনি আরও বলেন, ৪০১ ধারায় যাকে মুক্তি দেওয়া হবে তিনি বিদেশ যেতে পারবেন না, এমন কোনো কথা নেই। কিন্তু কথা আছে শর্তযুক্ত অথবা শর্ত মুক্ত। আমরা সেখানে শর্ত দিয়েছি, বলেছি উনি বিদেশ যেতে পারবেন না বাংলাদেশে থেকে চিকিৎসা নেবেন। উনি অবশ্যই মুক্ত। উনি দেশে যেখানে ইচ্ছা সেখানেই চিকিৎসা নিতে পারেন এবং সেটা তিনি নিচ্ছেন। বিএনপির সংসদ সদস্যরা বলছেন ওনাদের নেত্রী কাস্টডিতে। উনি কাস্টডিতে নেই, সি ইজ ফ্রি অ্যান্ড সি ইজ টেকিং ট্রিটমেন্ট অ্যাকোর্ডিং টু হার হুইল। আমি বলেছি একটা বিষয় সিদ্ধান্ত হলে সেখানে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা চাইলে ওনাকে অর্জিনাল প্রিজনে যেতে হবে। তারপর নতুন সিদ্ধান্ত হয়তো নেওয়া যাবে। ৪০১ ধারার বিষয়ে বিএনপি থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমার তার সঙ্গে দ্বিমত আছে। তাকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। আমি আমার অবস্থান থেকে নড়ব না।

এনটি